ভিয়েনা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১২৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাশিয়া ইউক্রেনের মধ্যাঞ্চল শহর ক্রিভি রিগে রাতভর হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় দুই ব্যক্তি নিহত ও এক নারী আহত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলায় ১১ জন আহত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার গাঞ্জা টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ক্রিভি রিগে রাশিয়ার হামলায় ‘৭৭ বছর বয়সী একজন পুরুষ এবং ৭২ বছর বয়সী একজন নারী নিহত ও ৫৩ বছর বয়সী একজন নারী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ও ফ্রন্টলাইন থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে অবস্থিত ক্রিভি রিগ, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ শুরু করার পর থেকে প্রায়শই রাশিয়ান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এদিকে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অ্যাডিজিয়া প্রজাতন্ত্রের প্রধান বলেছেন যে রাতে ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্রাসনোদার শহরের বাইরে তাখতামুকায়স্কি জেলার একটি আবাসিক ভবন ও যানবাহন রাখার স্থানে আগুন লাগে।

কর্মকর্তা মুরাত কুম্পিলভ টেলিগ্রামে এক পোস্ট বলেন, ‘হালনাগাদ তথ্য অনুসারে, ১১ জন আহত হয়েছে, যাদের মধ্যে নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে দুটি শিশু রয়েছে।’

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগর ও আজভ সাগরের কাছে অবস্থিত এই অঞ্চলটি প্রায়শই ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ঢাকা/এসএস

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

আপডেটের সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬