ভিয়েনা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে লড়বেন ২১ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৭৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে ঝিনাইদহ জেলার ৪ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দিতাকারী মোট ২১ জন প্রার্থীর মাঝে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা, সংসদীয় আসন-৮১):
মো. আসাদুজ্জামান- ধানের শীষ (বিএনপি), এএসএম মতিউর রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মতিয়ার রহমান- ঈগল (এবি পার্টি), শহিদুল এনাম পল্লব- কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মনিকা আলম- লাঙ্গল (জাতীয় পার্টি)।

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু সংসদীয় আসন-৮২):
মো. আব্দুল মজিদ- ধানের শীষ- (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসসাদুল ইসলাম- মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ), আবু তোয়াব, কাঁস্তে (সিপিবি), মমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সওগাতুল ইসলাম- লাঙ্গল (জাতীয় পার্টি)।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর, সংসদীয় আসন-৮৩):
মেহেদী হাসান- ধানের শীষ (বিএনপি), অধ্যাপক মতিয়ার রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও সুমন কবির- ট্রাক (গণঅধিকার পরিষদ)।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন, সংসদীয় আসন-৮৪):
রাশেদ খাঁন- ধানের শীষ (বিএনপি), মাওলানা আবু তালেব – দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), সাইফুল ইসলাম ফিরোজ- কাপ পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম- উদীয়মান সূর্য (গণফোরাম), এমদাদুল ইসলাম বাচ্চু- লাঙ্গল, (জাতীয় পার্টি)।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে লড়বেন ২১ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন

আপডেটের সময় ০২:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬