ভিয়েনা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

টাঙ্গাইলে ৪৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৮৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ৪৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার(২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার শরীফা হক দলীয় প্রতীকসহ স্বতন্ত্র সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ পেয়ে কোন কোন প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ত্যাগ করেন। আগামিকাল বৃহস্পতিবার(২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন। এসময় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে জনকল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম জানান, স্ব স্ব আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ফিরে গেছেন। আগামিকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে।

প্রকাশ, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ৬৫জন প্রার্থী নমিনেশন পেপার জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮ প্রার্থীর নমিনেশন পেপার বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। পরে ইলেকশন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার(২০ জানুয়ারি) ৯ জন নমিনেশন পেপার প্রত্যাহার করে নেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ৪৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আপডেটের সময় ০২:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬