ভিয়েনা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারতে একটি সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ঝাড়খণ্ড রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রান্নার গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীদের বহনকারী বাসের সংঘর্ষ ঘটেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। এর পেছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে বলেন, তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদযাপনের জন্য একটি হিন্দু মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তীর্থযাত্রীরা গঙ্গার পানি নিয়ে ওই মন্দিরে শিবের পূজা করতে যাচ্ছিলেন।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তার কার্যালয় থেকে বলা হয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটিতে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৮

আপডেটের সময় ১০:২১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫