ভিয়েনা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রিয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১৩৪ সময় দেখুন

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে বিপুল সংখ্যক প্রবাসী ঈদের নামাজ আদায় করেন

ভিয়েনা ডেস্কঃ রবিবার (৩০ মার্চ) অস্ট্রিয়ায় বিপুল উৎসাহ,উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

রাজধানী ভিয়েনায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় ভিয়েনার দানিয়ুব নদীর তীরে অবস্থিত ভিয়েনা ইসলামিক সেন্টার মসজিদে। এখানে দুই জামাতে বিপুল সংখ্যক প্রবাসী সহ প্রায় ১৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন।

এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদেও বিপুল সংখ্যক প্রবাসী ঈদের নামাজ আদায় করেন। ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের
বায়তুল মামুর মসজিদে তিন জামাতে প্রায় হাজার খানেক প্রবাসী ঈদের নামাজ আদায় করেন।

এই মসজিদে দ্বিতীয় জামাতে ইমামতি করেন শায়খ ড.ফারুক আল মাদানী। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং দূতাবাসের কর্মকর্তারাও এখানে ঈদের নামাজ আদায় করেন।

এই মসজিদে ঈদের নামাজের খুতবায় শায়খ ড.ফারুক আল মাদানী বাংলাদেশ সহ সমগ্র মুসলিম উম্মার শান্তির জন্য আল্লাহর রহমত প্রার্থনা করেন। ঈদের নামাজের পর রাষ্ট্রদূত তৌফিক হাসান এক সংক্ষিপ্ত বক্তব্যে কমিউনিটির সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকারম মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী এখানে ঈদের নামাজ আদায় করেন।

ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের নূরে মদিনা মসজিদ এবং মুসলিম সেন্টার মসজিদ (মসজিদুল ফালাহ) মসজিদ দুইটিতেও দুই জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক প্রবাসী এই দুই মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

তাছাড়াও ভিয়েনা সহ সমগ্র অস্ট্রিয়ায় বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন অস্ট্রিয়ায় বসবাসকারী মুসলিমরা। রবিবার ছুটির দিন হওয়ায় প্রতিটি মসজিদে ছিল ওপরে পড়া ভিড়।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

আপডেটের সময় ০৬:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫