ভিয়েনা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

তজুমদ্দিনের নিহত ৩ শ্রমিকের পরিবারের পাশে এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ১১০ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের চাঁচড়ায় “দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক পরিস্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিহতদেও পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার সকালে নিহতের বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের খোঁজ খবর নেয়া ও সমবেদনা জানাতে গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারের হাতে এক লক্ষ টাকা করে অনুদান প্রদান করেন তিনি। এসময় এমপি শাওনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহতের স্বজনরা।

এছাড়াও তজুমদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে জানিয়েছেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।

পরে উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দরা।

উল্লেখ্য, গত রবিবার সকালে দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে নেমে একে একে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনের নিহত ৩ শ্রমিকের পরিবারের পাশে এমপি শাওন

আপডেটের সময় ১০:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১