ভিয়েনা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলন দায়ে ১ জনের কারাদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২৪৪ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের গোলগাঁও এলাকায় মরা খোয়াই নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

আটক ব্যক্তি মো. মিজান মিয়া (২৮)। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার খিল বামৈ মিরপুর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম কাজী নানু মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোলগাঁও মরা খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের স্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসন ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে অবৈধ বালু উত্তোলন অনেকটাই কমে আসবে এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা পাবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলন দায়ে ১ জনের কারাদণ্ড

আপডেটের সময় ০৩:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬