ভিয়েনা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

রাজনৈতিক দ্বন্দ্ব, শৈলকুপায় ট্রাক্টর দিয়ে পাটক্ষেত নষ্টের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ১০৯ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় শত্রুতার জেরে খবির শাহ নামে এক কৃষকের জমির পাটক্ষেত নষ্ট করা হয়েছে। এসময় ট্রাক্টর দিয়ে ৩৮ শতক জমিতে চাষ দিয়ে পাটক্ষেত নষ্ট করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক খবির শাহ বলেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াতকলম প্রতীকের প্রার্থী শামিম হোসেন মোল্লাকে সমর্থন করি আমি। ওই নির্বাচনে শামিম হোসেন মোল্লা পরাজিত হন। এতে করে আমার ওপর ক্ষুব্ধ ছিল বিজয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক শফি শাহ। তারই জেরে আজ সকালে ট্রাক্টর দিয়ে আমার ৩৮ শতক জমির পাটক্ষেত নষ্ট করেছে শফি শাহ্।  আমি খুব কষ্ট করে এনজিও থেকে লোন নিয়ে ও ধারদেনা করে পাট চাষ করছিলাম। প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।

এ অভিযোগের বিষয়ে জানতে শফি শাহ এর ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড.সালাহউদ্দিন জোয়ার্দার মামুন জানান, এমন জঘন্য কাজ মেনে নেওয়া যায় না। এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরি  জানান, ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ দিলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনৈতিক দ্বন্দ্ব, শৈলকুপায় ট্রাক্টর দিয়ে পাটক্ষেত নষ্টের অভিযোগ

আপডেটের সময় ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪