ভিয়েনা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ৬৫ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হেলাল উদ্দিন নামে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। যুবক হেলাল ওই এলাকার মো. আলমগীর বয়াতির ছেলে।

জানা গেছে, সকালে অটোরিকশায় চার্জ দিতে যান যুবক হেলাল। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ছুটে এসে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে আছেন যুবক হেলাল উদ্দিন। স্বজনরা ধারণা করছেন বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেটের সময় ০৭:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪