ভিয়েনা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • ১২৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছ মৎস্য বিভাগ। সোমবার (১ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ইলিশের অভাশ্রম থাকায় এ দুই নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এর মধ্যে ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার জলসীমা নিষেধাজ্ঞার আওতায়।

এদিকে দুই মাসের জন্য ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে জেলার দুই লাখের অধিক জেলেরা। তবে অনেক জেলেই আবার বিকল্প কর্মসংস্থান খুঁজছেন।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, জেলারা যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য অভিযান চলবে। মৎস্য ঘাট গুলোতেও প্রচার-প্রচারণা মাইকিং করা হচ্ছে। যাতে জেলেরা ইলিশ ধরা থেকে বিরত থাকে। তিনি বলেন, ইলিশের অভয়াশ্রমে জেলে পুর্নবাসনের ব্যবস্থা নেই, তবে ঝাটকা সংরক্ষন কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

আপডেটের সময় ০৮:১৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১