ভিয়েনা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় ও কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • ৩৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমীনসহ জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কর্মকান্ডের পর্যালোচনা ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতির বিষয়ে আলোচনা এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

এছাড়াও ঝালকাঠি জেলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রগুলির যোগাযোগ, সার্বিক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য এখন থেকেই পরিকল্পনা ভিত্তিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকল ইউ এন ও দের সরজমিনে কেন্দ্রগুলি পরিদর্শণ করে কি ধরণের ব্যবস্থা নিতে হবে তা জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

এছাড়াও ঝালকাঠির কালেক্টরেট স্কুল সংলগ্ন ডিসি পার্কটিতে রাতে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা অসামাজিকভাবে আড্ডা দেয়ায় পার্কটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর্যাপ্ত আলো এবং পার্কের আদল না থাকায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে রাত ১০টার পরে সেখানে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভায় আরও ইকোপার্কসহ অন্যান্য পার্কগুলিতে পর্যবেক্ষণ জোড়ালো করার পুলিশকে অনুরোধ করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় ও কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৭:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩