ভিয়েনা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ঈদ বাড়ি ফেরায় ঘরমুখো যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই ফেরিঘাটে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: তীব্র তাপদাহ উপেক্ষা করে স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরমুখী মানুষ যাত্রা শুরু করেছেন। এ কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রীর চাপও বেড়েছে। তবে এবার ভোগান্তি না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন তারা।

বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে দেখা যায়, নদী পারাপারে অপেক্ষমাণ যানবাহনের মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংখ্যাই বেশি। প্রতিটি ফেরিতে ৩০০ থেকে ৪০০ মোটরসাইকেল পার হচ্ছে। তবে নির্বিঘ্নে ঘাট পার হতে পেরে খুশি ঈদে ঘরফেরা যাত্রীরা।

পাটুরিয়া ঘাটের ডিজিএম মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ২৭টি ফেরি,৩১ লঞ্চ ও ৩৯ স্পিডবোট চলাচল করছে।

যাত্রীরা জানান, মহাসড়ক ও ঘাট এলাকায় যানজট না থাকলেও শত শত মোটরসাইকেল পারের অপেক্ষায় রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের সংখ্যা আরও বাড়তে পারে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঈদ বাড়ি ফেরায় ঘরমুখো যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই ফেরিঘাটে

আপডেটের সময় ০৪:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩