ভিয়েনা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার এবতেদায়ী ভবনটি টেন্ডার ছাড়াই ভেঙ্গে ফেলার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • ৮৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এবতেদায়ী ভবনটি টেন্ডার ছাড়াই ভেঙ্গে ফেলার অভিযোগ মিলেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ক্ষমতার জোরে ভবনটি ভেঙে ফেলা হয় বলেও স্থানীয়সূত্র দাবী করেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ভবন অপসারনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন করলে সে অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্যবস্থা গ্রহন করবে। কেহ প্রভাব খাটালে প্রতিষ্ঠান প্রধান থানায় জিডি করবে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানাবেন। পুরো বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত।

এদিকে এবিষয়ে জানতে অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জানেন। তিনি বলেছেন কাগজপত্র তিনি ঠিক করবেন, করেছেন কিনা আমার জানা নেই। তাছাড়া ভবনটি অপসারণের বিষয়ে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেও আবেদন করেননি বলেও জানান। ভবনটি স্থানীয় ছাত্রলীগের সভাপতি শামীমের নেতৃত্বে ভাঙ্গা হচ্ছে বলে তিনি জানান।

ভবন ভাঙ্গার ব্যাপারে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামীমের কাছে জানতে চাইলে পরে কথা বলবেন বলে তিনি লাইন কেটে দেন।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার এবতেদায়ী ভবনটি টেন্ডার ছাড়াই ভেঙ্গে ফেলার অভিযোগ

আপডেটের সময় ১১:০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩