ভিয়েনা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

ভোলায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ৩৬ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা: ভোলার সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক  যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, হারুন, রনি, কামরুল,লিটন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ৪ জনের আটকের খবর নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। এর আগে সোমবার(২৭ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের নন্দনপুর গ্রামের হেলাল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, বাবুর সাথে একই এলাকার হারুন, রনি, কামরুল,লিটনদের সাথে জমি নিয়ে বিরোধ ছিলো। সোমবার রাতে বাবু স্থানীয় পরানগঞ্জ বাজার থেকে বাসার দিকে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষরা তার পথ গতিরোধ করে ধারালো অস্ত্র বেধরক কুপিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশের ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

আপডেটের সময় ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩