ভিয়েনা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে

বউ আনতে শ্বশুর বাড়িতে গেল স্বামী, ৯৯৯ তে ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৫২ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ স্বামী আইচক্রীম নিয়ে গেলেন, শ্বশুর বাড়ি বউ আনতে, আর বউ ৯৯৯ তে ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিলেন স্বামীকে। মঙ্গলবার রাতে পৌর এলাকার ৮নং ওয়ার্ড থেকে স্বামী রডমিস্ত্রী সোহেলকে আটক করে। বুধবার দুপুর পর্যন্ত থানা হাজতে আটক থাকার পর দুপুরে দু’পক্ষের সমঝোতায় সোহেলকে ছেড়ে দেয় লালমোহন থানা পুলিশ। সোহেল উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মো. সফিজল খানের ছেলে।

থানা হাজতে সোহেল জানান, এ বছরের জানুয়ারী মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর সে ঢাকায় চলে যায়। সেখানে রড মিস্ত্রীর ঠিকাদারী করেন। বাড়িতে স্ত্রী অন্য একজনের সাথে মোবাইলে কথা বলার কারণে তাকে রাগ করলে সে বাবার বাড়ি চলে যায়। মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসে সোহেল। বিকেলে বউকে বাড়ি নিতে শ্বশুর বাড়ি যায় আইচক্রীম নিয়ে। সন্ধ্যা বেলায় ৯৯৯ তে ফোন দিয়ে থানা পুলিশে তুলে দেয়া হয় তাকে।

সোহেলের স্ত্রী শাবানা জানান, বিয়ের পর তার স্বামী অন্য একজনের সাথে সম্পর্ক আছে বলে মিথ্যা অভিযোগ আনেন তার বিরুদ্ধে। এসব নিয়ে তাকে মারধর করা হয়। যার কারণে ৯৯৯ তে ফোন দিয়েছি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে থানায় জানানো হয়। স্ত্রীকে মারধর করা হচ্ছে। পরে পুলিশ গিয়ে সোহেলকে আটক করে। কোন লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। যার কারণে সোহেলকে সমঝোতায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ভোলা /ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বউ আনতে শ্বশুর বাড়িতে গেল স্বামী, ৯৯৯ তে ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী

আপডেটের সময় ০৩:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২