ভিয়েনা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

ঈদ ট্রেনের টিকেট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৪০ সময় দেখুন

ঢাকা: ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে টিকেট বিক্রি কার্যক্রম শুরু করে রেলওয়ে। আগামী ২৭ এপ্রিল ঈদযাত্রার জন্য আজ টিকেট দেওয়া হচ্ছে।

যাত্রীদের চাপ সামাল দিতে এবার রুট অনুযায়ী পাঁচটি স্টেশন থেকে টিকেট দেওয়া হচ্ছে। সেগুলো হলো—কমলাপুর, বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট, তেঁজগাও ও ফুলবাড়িয়া পুরাতন রেলভবন।

এরই মধ্যে কমলাপুরে পশ্চিমাঞ্চল ও খুলনাগামী ট্রেনের টিকেট নিতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। টিকেট নিতে অনেকেই আগের দিন মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন। এবারই প্রথম প্রত্যেক আসনের বিপরীতে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের ফটোকপি দিতে হচ্ছে। তবে, ফটোকপি যাচাই-বাছাই করতে গিয়ে টিকেট বিক্রি প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ যাত্রীদের।

শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা লাইন কমতে শুরু করেছে। আজ আগামী ২৭ তারিখের ট্রেনের টিকেট বিক্রি করা হচ্ছে। যেহেতু ২৭ তারিখ অফিস খোলা, তাই ওইদিনের টিকেটের চাহিদা তুলনামূলক কম।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঈদ ট্রেনের টিকেট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়

আপডেটের সময় ০৫:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২