ভিয়েনা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাবিলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ১২৫ সময় দেখুন

বিনোদন ডেস্ক: কন্যাসন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর কোলজুড়ে আসে কন্যাসন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। নাবিলার মেয়ের নাম রাখা হয়েছে মালহার মাসুমা নাবিলা। ডাকনাম স্মিহা।

চলতি বছরের এপ্রিলে বেবি বাম্পের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে নাবিলা লিখেছিলেন, তিনি ও তাঁর পরিবারের জন্য এপ্রিল বিশেষ মাস। তাঁদের সানন্দ ঘোষণা ছিল, আসছে জুলাইয়ে তাঁদের ভালোবাসার সন্তান আসতে চলেছে। সবার কাছে দোয়া কামনা করেন তাঁরা।

২০১৮ সালে জোবাইদুল হক রিম নামে এক ব্যাংকারকে বিয়ে করেন নাবিলা। এ সময়ের জনপ্রিয় মডেল ও উপস্থাপকদের একজন তিনি। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করেও হয়েছেন তিনি ব্যাপক আলোচিত।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাবিলা

আপডেটের সময় ০৩:১৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১