ভিয়েনা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১২৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকায় শুক্রবার ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে ইন্দোনেশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং এর জবাবে অঞ্চলটিতে ইরানের পাল্টা হামলার ফলে হাজার হাজার বিদেশি দেশটিতে আটকা পড়েছে। বিমান চলচল বন্ধ হয়ে গেছে এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানে আটকা পড়া নাগরিকদের মধ্যে ৩২৯ জন ইন্দোনেশীয় রয়েছেন, যাদের বেশিরভাগই কোম শহরে অধ্যয়নরত ছাত্রছাত্রী।
বিদেশে নাগরিকদের কল্যাণের দায়িত্বে থাকা ইন্দোনেশীয় কর্মকর্তা হেনি হামিদাহ জাকার্তায় সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে ধাপে ধাপে ইরানে অবস্থানরত ইন্দোনেশীয় নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু হবে। প্রথম ধাপটি আজারবাইজানের মাধ্যমে সম্পন্ন করা হবে।’
তিনি আরও জানান, প্রথম দফায় ৩২ জন ইন্দোনেশীয় সোমবার বা মঙ্গলবার জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে।
তবে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি স্থলপথে সম্পন্ন হবে কি না, তা নির্দিষ্টভাবে জানাননি হামিদাহ।
তিনি বলেন, ‘মাঠ পরিস্থিতির ওপর ভিত্তি করে সরিয়ে নেওয়ার পথ নির্ধারণ করা হবে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

আপডেটের সময় ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬