ভিয়েনা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা প্রবাসী কার্ডধারীরা পাবেন বিমানে বিশেষ সুবিধা শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ নীতিমালা লঙ্ঘন করে বদলির অভিযোগ! প্রথমে অস্বীকার জামায়াত এমপির, পরে দ্বিতীয় স্ত্রী বলে দাবি হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ইরানের সামরিক কমান্ড সেন্টার ও নৌ-সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা: কার্নি প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ

শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৭ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : গাছ প্রকৃতির বন্ধু,আর সেই প্রকৃতিকে সবুজে ভরিয়ে তুলতে ঝিনাইদহের শৈলকুপায় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ চারা বিতরণ করেন ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ ফাউন্ডেশন।
‎এসময় ফাউন্ডেশনের পরিচালক উজ্জল আলী কাঁঠাল,লেবু ও আমড়াসহ তিন প্রজাতির দুই শতাধিক ফলজ গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। বিনামূল্যে ফলদ গাছের চারা নিতে বাজারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। একটি চারা পাওয়ার আশায় অনেকের মধ্যে উৎসাহ ও আগ্রহও দেখা যায়।
‎‎স্থানীয়রা বলছেন,এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে না,বরং মানুষকে বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে। বিশেষ করে ফলদ গাছের চারা বিতরণের ফলে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে পরিবারগুলোও উপকৃত হবে।

‎চারা বিতরণ শেষে উজ্জ্বল আলী বলেন,গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশ রক্ষা এবং সারুটিয়া ইউনিয়নকে আরও সবুজ করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‎তিনি আরও বলেন,ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

আপডেটের সময় ০৩:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬