ভিয়েনা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তরে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে টানা ষষ্ঠ দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন ৬ শতাধিক দমকলকর্মী ও সেনাসদস্য। তাদের সহায়তায় কাজ করছে ২৯টি বিমান।

মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মোকাবিলা করা সবচেয়ে কঠিন দাবানলগুলোর এটি একটি।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে আগুনে ২৯ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। প্রায় ১ হাজার ২০০ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।

গত বৃহস্পতিবার প্রত্যন্ত বনাঞ্চলে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত আশপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানায়, এলাকায় জনবসতি কম, পরিত্যক্ত ঝোপঝাড়ের পরিমাণ বেশি এবং তীব্র খরার কারণে আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

দমকল বিভাগ জানায়, কাস্তিয়া-লা মানচা অঞ্চলের ৩৪টি বিচ্ছিন্ন ছোট গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া ১ হাজার ২০০ মানুষের পাশাপাশি আরো ১৪টি এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং আগুন থেকে দূরে থাকতে বলা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা

আপডেটের সময় ০৩:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬