শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুর রক্তিপাড়া এলাকায় বালুবাহী ট্রাক ও জামালপুরগামী একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) একেএম ফজলুল হক জানান, ঢাকা থেকে জামালপুরের দিকে যাত্রীবাহী একটি বাস মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌছাইলে মধুপুর থেকে বালিবাহি একটি ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে আরো দুইজনের মৃত্যু। বাকি আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালে আহত অবস্থায় ২০ জনকে আনা হয় এরমধ্যে বেশি গুরুত্ব চারজনকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করা হয়। এছাড়াও হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। অপরদিকে আরো দুইজন হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















