ভিয়েনা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলা কিউআর: আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সপ্তাহের শেষে ইরান আলোচনায় অগ্রগতি হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে। চলতি সপ্তাহের শেষে এ বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে।

বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যতদূর শুনছি, আলোচনা প্রক্রিয়া আসলে খুব ভালোই চলছে।’

সম্ভাব্য কোনো চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘এটা সপ্তাহের শেষেই হতে পারে।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে ট্রাম্পের এই মূল্যায়নের সঙ্গে স্পষ্ট পার্থক্য রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যের।

আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চলমান আলোচনায় ‘কোনো বাস্তব অগ্রগতি’ হয়নি।

ট্রাম্প আরও বলেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবং লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে আলোচনা তিনি আলাদা রাখতে চান।

তিনি বলেন, ‘আমি বিষয়গুলো আলাদা রাখতে চাই। কারণ এগুলো আলাদা বিষয়।

লেবাননের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘আমরা প্রথমবারের মতো হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল তারা সম্মত হয়েছে যে তারা গুলি চালাবে না, ইসরাইলও গুলি চালাবে না।

এখন আমরা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’

যুক্তরাষ্ট্র জানায়, গতরাতে তারা ইরানের ড্রোন ভূপাতিত করেছে এবং একটি ইরানি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, তেহরানের বাহিনী কয়েকটি উপসাগরীয় প্রতিবেশী দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই পাল্টাপাল্টি হামলার গুরুত্ব কমিয়ে দেখিয়ে ট্রাম্প বলেন, ‘এটা বিশ্বের অন্য একটি অঞ্চল। আমার মতে, ওই অঞ্চলে যুদ্ধবিরতি মানে হলো তুলনামূলকভাবে সংযতভাবে গুলি চালানো।’

ইরানের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। আগের রাতে ও গত রাতেও আমরা তাদের ওপর বেশ জোরালো হামলা চালিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাকে ব্যাখ্যা করা হলে আমি বলেছিলাম, ‘ঠিক আছে।’

গত এপ্রিলের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে আর লেবাননে যুদ্ধবিরতি শুরু হয় ওই মাসের মাঝামাঝি সময়ে।

তবে তা সত্ত্বেও সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
ঢাকা/এসএস

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সপ্তাহের শেষে ইরান আলোচনায় অগ্রগতি হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

আপডেটের সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬