ভিয়েনা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৯৭ সময় দেখুন

শেখ ইমন. ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়,খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন,স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত ৩ দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিলো। দুই/তিন দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ, মরদেহ থেকে উৎকট দুর্গন্ধ বের হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ

আপডেটের সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬