ভিয়েনা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত হয়েছে।
আজ সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন এর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এম এম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য আজাদ মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম প্রমূখ।
উল্লেখ্য, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির নায্য হিসসার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে নদী বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে ফারাক্কার উদ্দেশ্যে লংমার্চ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লংমার্চ রওনা হয়েছিল। লংমার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। সেই থেকে প্রতি বছরের মে মাসের ১৬ তারিখে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন হয়ে আসছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

আপডেটের সময় ০১:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬