ভিয়েনা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ঝিনাইদহে মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল নিষিদ্ধ,আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার গত মাসে ইরানে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর তুচ্ছতাচ্ছিল্য পেরিয়ে সফলতার গল্প ২৩ জাতের আঙুরে স্বপ্ন বুনছে কলেজছাত্র পারভেজ লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন লালমোহনে ভূমিহীনদের জমি জবরদখল চেষ্টার অভিযোগ লালমোহনে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত

জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী, যাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।

অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে তাদের বিশ্ববিদ্যালয়ের আসন সংকট, হলে আবাসন সমস্যা, লাইব্রেরিতে আসন সংকটসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রীও তাদের প্রশ্নের উত্তর দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কাবেরী আজাদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠান গড়ে তোলা এবং টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, মানুষ দ্রুত পরিবর্তন ও উন্নয়ন প্রত্যাশা করে, কিন্তু সবকিছুই একটি স্থিতিশীল পরিবেশে ধীরে ধীরে গড়ে তুলতে হয়।

প্রধানমন্ত্রী বলেন, এজন্য একটি স্থিতিশীল পরিবেশ দরকার আছে এবং আমি মনে করি এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী বড় ভূমিকা রাখতে পারে। সোশ্যাল মিডিয়া বা অন্য যেকোনো মাধ্যমে এ বিষয়ে ধীরে ধীরে জনমত গড়ে তুলতে হবে।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, এটি স্বাভাবিক। তবে, রাজনীতির মূল কেন্দ্র হওয়া উচিত সংসদ। আমরা রাজপথের রাজনীতিতে অনেক কিছু করেছি। কিন্তু এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে হইচই করে কিছু গড়ে তোলা যাবে না।

দেশ গঠনে আলোচনা, সংলাপ এবং চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘কিছু গড়ে তুলতে হলে স্থিতিশীলতা প্রয়োজন। আলোচনা প্রয়োজন। চিন্তা করে কাজ করতে হবে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ ভবিষ্যৎ আপনাদের। এসব বিষয়ে আপনাদের শক্ত হতে হবে এবং প্রয়োজন হলে প্রতিবাদে সোচ্চার হতে হবে।’

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালা শেষে বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এসে পৌঁছান। মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০১:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬