ভিয়েনা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৫০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের ১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ মে) রাতে টাংগাইল শহরের কাচ্চি ডাইন রেস্তোরাঁয় চার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং অধ্যাপক ড. মো. শাহীন উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “টেকনোলজি থেকে যারা পিছিয়ে পড়বে, তারা পৃথিবী থেকেই পিছিয়ে পড়বে। প্রযুক্তির যেমন সুবিধা রয়েছে, তেমনি এর অপব্যবহারও আছে। আমাদের খেয়াল রাখতে হবে যেন কেউ সাইবার ক্রাইমের সঙ্গে জড়িয়ে না পড়ে।
তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক দিকগুলো কাজে লাগানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইসিটি EDGE প্রোগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

আপডেটের সময় ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬