ভিয়েনা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৭৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক-সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল চ্যাপ্টার ও রিসার্চ সোসাইটির আয়োজনে দিনব্যাপী এ সামিটে পরিবেশ, টেকসই উন্নয়ন ও যুব নেতৃত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ দিনব্যাপী টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান। এছাড়াও লিডাীশীপ কর্মশালা পরিচালনা শিশু উল্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্মের চিফ অপারেটিং ডিরেক্টর এম এ মাহমুদ ইয়ামিন, সামিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. নান্নুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. তন্নয় রায় তুশার উপস্থিত ছিলেন।
সামিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ওয়ার্কশপ, কুইজ, কেস স্টাডি ও ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন।
আয়োজকরা জানান, তরুণদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনে নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। দিনব্যাপী এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তরুণ সংগঠকরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬