ভিয়েনা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

আমি বাঁচতে চাই, মা ও বোনদের পাশে দাঁড়াতে চাই : দুই কিডনি বিকল বিষুর আকুতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনাপাড়া (বেপাড়িপাড়া) এলাকার মৃত আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে মোঃ বিষু ব্যাপারী (২৭) দুই কিডনি বিকল হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত ছয় মাস ধরে তিনি ক্রনিক কিডনি ডিজিজ (CKD)-এর শেষ পর্যায় (ESRD)-এ আক্রান্ত হয়ে চরম শারীরিক ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

বিষু ব্যাপারীর বাবা আব্দুল হামিদ ব্যাপারী ছিলেন পেশায় একজন চিড়ামুড়ির টানা বিক্রেতা। বাবার মৃত্যুর পর সেই ঐতিহ্যবাহী পেশাকেই বেছে নিয়েছিলেন বিষু। তার সামান্য আয়ের ওপরই মা মমতাজ বেগম ও দুই বোনের ভরণপোষণ চলত। বড় ভাই আলাদা হয়ে যাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব ছিল বিষুর কাঁধে। কিন্তু হঠাৎ এই মরণব্যাধি তার জীবনের সব স্বপ্ন ও উপার্জনের পথ বন্ধ করে দিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বিষুর দুটি কিডনিই বর্তমানে অকার্যকর। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আরও ২ থেকে ৩ লাখ টাকা প্রয়োজন। এছাড়া নিয়মিত ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা বাবদ প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার টাকা খরচ হচ্ছে, যা দরিদ্র এই পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

বিষু ব্যাপারীদের নিজস্ব কোনো বসতভিটা নেই। বর্তমানে বাবনাপাড়া এলাকার নঙ্গিনাবাড়ি মসজিদ কমিটির জায়গায় ঘর তুলে তারা কোনোমতে বসবাস করছেন।

বিষুর মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেই ছিল সংসারের একমাত্র ভরসা। এখন সে বিছানায় পড়ে আছে, আমরা খুব কষ্টে আছি। আমার ছেলেকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।

অসুস্থ বিষু ব্যাপারী বলেন, আমি বাঁচতে চাই। সুস্থ হয়ে আবারও মা ও বোনদের পাশে দাঁড়াতে চাই। দেশবাসীর কাছে অনুরোধ, সবাই আমাকে একটু সাহায্য করুন।

মানবিক এই সময়ে সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে বিষু ব্যাপারীর জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর (পারসোনাল): ০১৭৮৫৭৭২৬৮৫
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমি বাঁচতে চাই, মা ও বোনদের পাশে দাঁড়াতে চাই : দুই কিডনি বিকল বিষুর আকুতি

আপডেটের সময় ০৪:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬