ভিয়েনা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৩৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বর্তমান অর্থবছরের জাতীয় বাজেটে তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের কার্যকর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৪ মে) বেলা ১২ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সচেতন নাগরিক ও বিড়ি শ্রমিকরা অংশগ্রহণ করে।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তামাক ব্যবহারের হার উদ্বেগজনকভাবে সর্বোচ্চ ৩৫.৩শতাংশ। তামাকজনিত রোগের প্রতিবছর প্রায় ২ লক্ষ মানুষের অকালমৃত্যু ঘটেছে।যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট নির্দেশ করে।

তাছাড়া, ২০২৪ সালে তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এই খাত থেকে অর্জিত আয়ের দ্বিগুণেরও বেশি। এই ক্ষতি কমাতে, তামাক খাতকে শুধু রাজস্ব আয়ের দৃষ্টিকোণ থেকে না দেখে, কার্যকর কর আরোপের মাধ্যমে তামাকজাত পণ্যের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। মানববন্ধনে বিড়ি শ্রমিকরা দাবি জানিয়েছেন যে, বাজারে যেখানে চাল, ডাল, তেল, লবণসহ অন্য সবকিছুর দাম বাড়ছে, সেখানে বিড়ি ও সিগারেটের দাম খুব বেশি বাড়েনা।

ফলে, এগুলো সকলের জন্য, বিশেষ করে আমাদের মতো তরুণ ও স্বল্প আয়ের মানুষের জন্য সহজলভ্য থাকে। এই কারণে তামাক সেবন কমছে না, বরং বাড়ছে। আমরা নিজেরা এই মারাত্মক কাজটি করতে চাই না। নতুন সরকারের কাছে আমাদের দাবি হলো, তামাকজাত পণ্যের দাম বাড়ানো হোক এবং আমাদের মতো বিড়ি শ্রমিকদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করা হোক। মানববন্ধন থেকে আসন্ন জাতীয় বাজেটে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন. ডরপ এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেবা আফরোজা, এডভোকেসি কো অর্ডিনেটর শিলভানা আক্তার, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক,সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জয়নব বিবি, সাংবাদিক বোরহান তালুকদারসহ অন্যান্যরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

আপডেটের সময় ১১:১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬