ভিয়েনা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১২০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভেনেজুয়েলার একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে দাঙ্গায় অন্তত পাঁচ বন্দি নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

দেশটির পেনিটেনশিয়ারি সার্ভিসেস (কারাগার সেবা) মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী কারাকাস থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের ইয়ারে-৩ কারাগারে সোমবার এ ঘটনা ঘটে। বন্দিদের মধ্যে সংঘর্ষ দাঙ্গায় রূপ নিলে এ সব প্রাণহানির ঘটনা ঘটে।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিবৃতিতে নিহত পাঁচ বন্দির পরিচয় জানানো হয়েছে। একই সঙ্গে পাবলিক প্রসিকিউটরের দপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে আহতের সংখ্যা বা বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

ভেনেজুয়েলার কারাগার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভিড়, নিরাপত্তাহীনতা ও বিভিন্ন কারাগারে অপরাধী চক্রের নিয়ন্ত্রণ পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো ২০২৩ সালে দেশের প্রধান কারাগারগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সামরিক অভিযান চালান। এরপর বহু বন্দিকে ইয়ারে-৩ কারাগারে স্থানান্তর করা হয়।

ইয়ারে কারাগার কমপ্লেক্সে তিনটি পৃথক স্থাপনা রয়েছে। এর মধ্যে ইয়ারে-২ মূলত রাজনৈতিক বন্দিদের জন্য পরিচিত।

গত জানুয়ারিতে মাদুরোকে অপসারণের পর যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন প্রশাসন দায়িত্ব নেয়। এর পর গত সপ্তাহে তেল শিল্প-সংশ্লিষ্ট অন্তত ৪৬ জন রাজনৈতিক বন্দিকে এই কারাগার থেকেই মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে এএফপির একটি দল।
ঢাকা/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫

আপডেটের সময় ১০:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬