ভিয়েনা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ২৭৪ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই নিকটাত্মীয়।
রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যানসহ চারজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পানিতে থাকা পিকআপটির ভেতর থেকে এক নারী ও তিন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো গাড়ির ধাক্কা কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, গাড়িতে বাড়ির আসবাবপত্র ও মালামাল ছিল। এতে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য বা নিকটাত্মীয় এবং তারা বাসা পরিবর্তন করছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, নিহতদের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

আপডেটের সময় ১০:২৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬