ভিয়েনা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় জেলে পরিবারে ঈদের আনন্দ বিষাদে পরিণত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৮৯ সময় দেখুন
চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে তীব্র ঘূর্ণিঝড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ আইচা থানার চরপাতিলা বয়ার চর সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করে রাত ১০টার দিকে বাড়িতে নেওয়া হয়। নিহত বেচু মাঝি চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা এবং মৃত মজিবল হকের ছেলে। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বেচু মাঝি তাঁর দুই ছেলে শাহীন (১২) ও সাকিল (১৪)-কে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে চরপাতিলা এলাকায় যান। শুক্রবার বিকেলে মাছ ধরার সময় হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় বেচু মাঝি পানিতে ডুবে নিখোঁজ হন এবং আর ভেসে উঠতে পারেননি। তবে তাঁর দুই ছেলে শাহীন ও সাকিল ভাসমান প্লাস্টিকের সাহায্যে কোনোভাবে পানিতে ভেসে থেকে প্রাণে রক্ষা পায়।  কিছুক্ষণ পর বেচু মাঝির মরদেহ ভেসে উঠলে দুই ছেলে সেটি তীরে নিয়ে আসে।স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। আসন্ন ঈদকে ঘিরে যেখানে আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের পাশে দাঁড়াতে সহায়তার প্রয়োজন রয়েছে।
শহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় জেলে পরিবারে ঈদের আনন্দ বিষাদে পরিণত

আপডেটের সময় ১০:১৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬