ভিয়েনা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে

হবিগঞ্জে সাতছড়ি সীমান্তে ৬০ কেজি গাঁজা ও ৫ বোতল মদ জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১০৬ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ বিকাল ৫টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির একটি টহল দল সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে সাতছড়ি এলাকার ‘লেবু বাগান’ নামক স্থানে কয়েকজন পাচারকারীকে ভারত থেকে বস্তায় করে মালামাল নিয়ে আসতে দেখা যায়।
টহল দল তাদের ধাওয়া করলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের ভেতর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় সোয়া দুই লাখ টাকা।
বিজিবি জানায়, চলতি মাসে বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১২৯ কেজি ভারতীয় গাঁজা এবং ৯৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে সাতছড়ি সীমান্তে ৬০ কেজি গাঁজা ও ৫ বোতল মদ জব্দ

আপডেটের সময় ০৭:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬