ভিয়েনা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত: পেন্টাগন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ‘আহতদের অধিকাংশই সামান্য আঘাত পেয়েছেন এবং ১০৮ জন সেনা ইতোমধ্যে কাজে ফিরে গেছেন।’

তিনি আরও বলেন, ‘আটজন সেনা গুরুতর আহত অবস্থায় তালিকাভুক্ত রয়েছেন এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা পাচ্ছেন।’

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, যুদ্ধের শুরুর দিকে ইরানি হামলায় সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন কুয়েতে এবং একজন সৌদি আরবে নিহন হন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় তেহরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনা বা ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালায় তেহরান।

পেন্টাগন প্রধান পিট হেগসেথ মঙ্গলবার দাবী করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা তীব্রতর হচ্ছে; আর ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান যুদ্ধে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত: পেন্টাগন

আপডেটের সময় ০৩:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬