ভিয়েনা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পেস্কার হাওলা এলাকায় চলাচলের একমাত্র দীর্ঘদিনের পুরনো পথটি গায়ের জোরে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ৪টি পরিবারের প্রায় ৩০ জন সদস্য নিজ বাড়ি থেকে বের হতে পারছেন না, ফলে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

স্থানীয় বাসিন্দা রুনা বেগম (স্বামী: উচমান গনি) জানান, রফিক মিয়াদের বাড়ির এই রাস্তাটি তারা দীর্ঘ ৫০ বছর যাবত যাতায়াতের জন্য ব্যবহার করে আসছেন। এটিই ছিল তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ। কিন্তু কোনো কারণ ছাড়াই মৃত সামছুল হকের ছেলে সেলিম মিয়া গায়ের জোরে এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।

ভুক্তভোগী রুনা বেগম আরও জানান, রাস্তাটি খুলে দেওয়ার জন্য স্থানীয়ভাবে একাধিকবার বিচার-শালিস বসানো হয়েছে। কিন্তু সেলিম কোনো ফয়সালা বা নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তাটি বন্ধ করে রেখেছেন। প্রভাবশালী ও গায়ের জোরে তিনি কারও কথা মানছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বর্তমানে রাস্তাটি বন্ধ থাকায় নারী, শিশু ও বৃদ্ধসহ ৪টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় আছেন। দৈনন্দিন কাজ এমনকি জরুরি প্রয়োজনেও তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। রুনা বেগম বলেন, “আমাদের ঘর থেকে বের হওয়া এখন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এই বিষয়ে অভিযুক্ত সেলিম এর স্ত্রী বলেন, এটা আমাদের জমি দীর্ঘদিন পরে মাপে পাইছি তাই বেরা দিয়েছি, আমার জায়গা দিয়ে কাউকে হাটতে দিমু না।
ঢাকা/ইবিটাইমস/এসএস

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ

আপডেটের সময় ০২:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬