ভিয়েনা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

৩ কার্গো এলএনজি ক্রয় করবে সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৮৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে ২০২৬ সালের এপ্রিলের শুরুতে সরবরাহের জন্য তিন কার্গো এলএনজি ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভা এবং নতুন সরকারের প্রথম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫-এর বিধি ১০৫ (৩) (ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এই ক্রয়ের প্রস্তাব উত্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি সরবরাহ করবে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল কর্পোরেশন প্রতি এমএমবিটিইউ ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার দরে দুই কার্গো এলএনজি সরবরাহ করবে।

এই তিন কার্গো এলএনজি ক্রয়ে আনুমানিক ব্যয় হবে যথাক্রমে ৯০৭ কোটি ৮৪ লাখ টাকা, ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা এবং ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা।

দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কার্যক্রমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে এলএনজি ক্রয়ের প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

কর্মকর্তারা জানান, দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানো ও জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সরকার নিয়মিতভাবে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করে যাচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩ কার্গো এলএনজি ক্রয় করবে সরকার

আপডেটের সময় ০৩:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬