ভিয়েনা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ইরান আক্রমণে যুক্তরাষ্ট্র–ইসরাইলের কোনো বাস্তবসম্মত লক্ষ্য নেই – আরাগচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২৩১ সময় দেখুন

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে একটি বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (৯ মার্চ) গভীর রাতে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যমে পিবিএস নিউজকে এই যুদ্ধ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হলো:

মোজতবা খামেনির নিয়োগ — আরাগচি বলেন, আলী খামেনির ছেলেকে নিয়োগ দেওয়ায় তার বাবার শাসনব্যবস্থার ‘ধারাবাহিকতা’ রক্ষা হবে এবং একই সঙ্গে কিছুটা স্থিতিশীলতাও এনে দেবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা — যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে আরাগচি বলেন, তিনি বিশ্বাস করেন না যে এই সুযোগ আসবে, কারণ ইরানের ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার খুব তিক্ত অভিজ্ঞতা’ রয়েছে।

মার্কিন-ইসরাইলি লক্ষ্য — আরাগচির মতে, ‘আমি মনে করি না তাদের মাথায় কোনো বাস্তবসম্মত শেষ লক্ষ্য রয়েছে।’ তিনি যোগ করেন, এখন পর্যন্ত তারা তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন।

তেলের দাম — আরাগচি বলেন, তেলের দাম বাড়া ‘আমাদের দোষ নয’; তিনি এর জন্য ‘ইসরাইলি ও আমেরিকানদের ইরানের বিরুদ্ধে হামলা ও আগ্রাসন’কে দায়ী করেন। তিনি আরও বলেন, ইরান ‘হরমুজ প্রণালি বন্ধ করেনি’ এবং ‘আমরা কাউকে ওই প্রণালিতে চলাচল থেকে বিরত করছি না’।

নাগরিক হতাহতের বিষয় — ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি হামলায় ‘কিছু পার্শ্বপ্রতিক্রিয়া’ হয়েছে, তবে তিনি দাবি করেন, ইরান ‘কোনো বেসামরিক স্থাপনা, কোনো বেসামরিক লক্ষ্য বা কোনো বেসামরিক স্থানে কখনো ইচ্ছাকৃতভাবে হামলা করেনি’।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান আক্রমণে যুক্তরাষ্ট্র–ইসরাইলের কোনো বাস্তবসম্মত লক্ষ্য নেই – আরাগচি

আপডেটের সময় ০৫:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬