ভিয়েনা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের সৌদি আরবে পৌঁছেছেন ৪৩,৭৭৩ বাংলাদেশি হজযাত্রী দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান, সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা

ঐক্যমতের সরকার গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৮৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। গতকাল (সোমবার) সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

দলের অন্য সদস্যরা হলেন-মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।

সাক্ষাতে উভয়পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এসময় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে হওয়া বৈঠকটি সংসদকে প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/এসএস

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঐক্যমতের সরকার গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা

আপডেটের সময় ১১:০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬