ভিয়েনা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এবং স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সময় কঠোর নিরাপত্তা বজায় রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

তিনি আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন এবং পবিত্র ঈদ উল ফিতর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেন, প্রথাগতভাবে স্বাধীনতা দিবসে বর্ণিল আলোকসজ্জা করা হলেও উদ্ভূত পরিস্থিতিতে এবার তা পরিহার করা হচ্ছে।

তিনি বলেন, জ্বালানি সংকট যাতে না হয় এবং আমরা যাতে সাশ্রয়ী হতে পারি, সেজন্য দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণসহ সব রাষ্ট্রীয় কর্মসূচি ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আসন্ন ঈদ উল ফিতরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নজর দিচ্ছে সরকার।

তিনি আরো বলেন, সড়ক পরিবহনে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং জনজীবনে স্বস্তি বজায় থাকে, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ না হয়, সেজন্য বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের প্রস্তুতি সমন্বয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মালিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন, যাতে কোনো বিচ্যুতি না ঘটে।

সাম্প্রতিক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে।

তিনি আরো বলেন, নরসিংদীতে সংঘটিত অপরাধের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং চট্টগ্রামসহ অন্যান্য জায়গার ঘটনাগুলোও পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।
ঢাকা/এসএস

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০২:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬