ভিয়েনা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২১ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ভোলার চরফ্যাশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.নুরনবী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ উল্ল্যাহ, চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন নারী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করা ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীরা সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও অন্যায় বন্ধ করে তাদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” উল্লেখ করে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে একসাথে কাজ করতে হবে।

নারীর অধিকারের গুরুত্ব আলোচনা সভায় বক্তারা নারীর বিভিন্ন অধিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, নারী ও কন্যাশিশুর জন্য সমান শিক্ষা নিশ্চিত করা জরুরি। নারীদের কর্মক্ষেত্রে সমান সুযোগ ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। নারীর বিরুদ্ধে অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে আইন প্রয়োগ জোরদার করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।
শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

আপডেটের সময় ০১:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬