ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৯৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মিজানুর রহমান ও অসিম চন্দ্র কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব চতলা এলাকায় আলী মুন্সি বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আনোয়ার হোসেন কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময় ১০:৫১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬