ভিয়েনা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করতে হবে।
আজ বুধবার সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
ড. এহছানুল হক মিলন বলেন, ‘বাংলাদেশের প্রায় ১৮ কোটি জনগণের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা একটি বড় দায়িত্ব। এই জনশক্তিকে সঠিকভাবে দক্ষতায় রূপান্তরিত করা গেলে এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।’
এ লক্ষ্যে মন্ত্রী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) জোরদার করা, শিল্পখাত (ইন্ডাস্ট্রি) ও শিক্ষাপ্রতিষ্ঠানের (একাডেমিয়া) মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কেপিআই প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। এতে শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। বিশেষ করে কারিগরি, ভোকেশনাল এবং পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘গতানুগতিকভাবে কাজ করলে চলবে না। নতুন উদ্যম ও দ্রুতগতিতে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ বিভাগ ও প্রতিষ্ঠানে কী কী উন্নয়নমূলক উদ্যোগ প্রয়োজন তা নির্ধারণ করবেন। মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় না থেকে সৃজনশীলতা ও নিজস্ব উদ্যোগের মাধ্যমে কাজ করতে হবে।’
আন্তর্জাতিক শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে জনসংখ্যা কমছে, যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। এই জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে বাংলাদেশ বিশ্বে একটি শক্তিশালী মানবসম্পদ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে কারিগরি শিক্ষা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে ড. এহছানুল হক মিলন সকলকে সম্মিলিতভাবে এবং আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ঢাকা/এসএস

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

আপডেটের সময় ০৮:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬