ভিয়েনা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১১২ সময় দেখুন

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীও ঈদের নামাজ আদায়ের সম্মতি প্রকাশ করেছেন। একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।’

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি প্রকাশ করেছেন, সকাল সাড়ে আটটায় আমাদের সঙ্গে নামাজ পড়বেন।’

এদিকে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইবিটাইমস/আরএন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আপডেটের সময় ১১:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬