ভিয়েনা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৯০ সময় দেখুন

ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আইনজ্ঞ পদে আলিরেজা আরাফি নির্বাচিত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ রোববার (১ মার্চ) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এই ঘোষণা দিয়েছেন।

আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে সদস্য করে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের জন্য এখন একটি বৈধ অধিকার এবং পবিত্র দায়িত্ব। এই অপরাধের জবাব দিতে ইরান তার কাছে থাকা সব ধরণের শক্তি ও সামর্থ্য নিয়োগ করবে।

বিবৃতি চলাকালীন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। তিনি সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, এটি কেবল ইরানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে এই শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রুপক্ষ যেন মনে না করে যে নেতৃত্বশূন্যতায় ইরান দুর্বল হয়ে পড়েছে। বরং এই রক্ত ত্যাগের মাধ্যমে ইরানের বিপ্লব এবং প্রতিরোধের শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

এর আগে, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দেশটিতে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

আপডেটের সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬