ভিয়েনা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে হা-মীমের সাফল্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১০ সময় দেখুন

oplus_131072

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য দেখিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বুধবার দুপুরে প্রকাশিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে সর্বোচ্চ ২১টি বৃত্তি লাভ করে উপজেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

জানা গেছে, লালমোহন উপজেলায় ট্যালেন্টপুল কোটায় মোট ১৯টি বৃত্তি ছিল। এর মধ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৭টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া সাধারণ কোটায় নির্ধারিত ৪০টি বৃত্তির মধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ১৪টি বৃত্তি লাভ করেছে। এমন অসাধারণ ফলাফলে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে হা-মীমের সাফল্য

আপডেটের সময় ০১:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬