ভিয়েনা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

হবিগঞ্জ রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯২ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের রতনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার খালাতো ভাই গুরুতর আহত অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৩ ফেব্রুয়ারী রাত প্রায় ১১টার দিকে রতনপুর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন।
নিহত পায়েল (২২) নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পায়েলকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আহত তার খালাতো ভাই বিশাল গোপ (২৪), কিশোরগঞ্জ জেলার বাসিন্দা, তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

আপডেটের সময় ০৮:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬