ভিয়েনা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলা!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৮ সময় দেখুন

oplus_0

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলায় তিন যুবককে ফাঁসনোর অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নুর করিমসহ অপর দুই আসামি।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, হাসান সরদার একজন চিহ্নিত মাদক কারবারি। সে চট্রগ্রামে কর্মস্থলে থাকায় বিভিন্ন পরিবহনের সাথে তার সখ্যতা থাকার কারণে ওইসব পরিবহন দিয়ে ভোলার চরফ্যাশনসহ বিভিন্ন উপজেলায় মাদক পাচার করে আসছিলেন। এতে যুব সমাজ ক্ষতির মুখে পড়ায় আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের শতশত নারী-পুরুষ তার বিচারের দাবীতে ইতোপূর্বে ঝাড়ু মিছিল করেছেন এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলায় মাদক কারবারী হাসান সরদারের মাদক কারবারে ব্যাঘাত ঘটে।

এতে হাসান সরদার ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রতিবাদকারী নুর করিমের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে তার ছেলে-স্ত্রীকে কুপিয়ে জখম ও তাকে মারধর করেন। এছাড়াও তার মাদক কারবার টিকিয়ে রাখতে নুর করিম, হানিফ ও নাজমুলকে আসামি করে হাসান সরদার তার স্ত্রীকে দিয়ে ১৪ ফেব্রুয়ারী চরফ্যাশন থানায় নাটকীয় ধর্ষণ মামলা দিয়েছেন। এসময় তারা মাদক কারবারি ও তার স্ত্রীর মিথ্যা মামলা থেকে প্রতিকার চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

অভিযোগ প্রসঙ্গে হাসান সরদার বলেন, ‘আমি চট্টগ্রামে ব্যবসা করি। এলাকায় মাদক বিক্রির সাথে আমি জড়িত না।’

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, ভিক্টিম নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। সত্য বা মিথ্যা তদন্তে বেড়িয়ে আসবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলা!

আপডেটের সময় ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬