ভিয়েনা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল অবশ্যই মেনে নেবে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে কেন মেনে নেবো না? আমরা সব দলই মেনে নেবো। তবে একটি শর্ত আছে- নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। জনগণ ভোট দিলে আজ থেকেই দেশে গণতান্ত্রিক সূচনা হতে পারে।’

তিনি বলেন, ‘আমি ঢাকা শহরের কিছু জায়গায় (কেন্দ্র) ঘুরে এসেছি। গত রাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই সেই চেষ্টা অব্যাহত রাখবে- যাতে জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারে। কারণ, গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এ অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে।’

তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সকলে মিলে চেষ্টা করি, যাতে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।’

জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কনফিডেন্ট। আলহামদুলিল্লাহ, আশাবাদী বিজয়ের ব্যাপারে।’

কত আসন পাওয়ার প্রত্যাশা- জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমরা এতটুকু প্রত্যাশা করছি- যত আসন পেলে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবো।’

বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, ‘যাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কমবেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।’

সারাদেশে ভোটের পরিবেশ কেমন? প্রশ্নে তিনি বলেন, ‘আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। এখনো সারাদেশের খবর পাইনি। এই মাত্র অফিসে এলাম। পাঁচ ঘণ্টা কেন্দ্র পরিদর্শনে ছিলাম, তাই খবর নিতে পারিনি। তবে ঢাকা শহরে যে পরিবেশ দেখেছি, তাতে মনে হয়েছে মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’

তিনি বলেন, ‘মোবাইলে বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছিলাম। দেখলাম, এখন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোন একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চায় না, এমন ঘটনা ঘটুক।’

তারেক রহমান বলেন, ‘দেশের মালিক জনগণ। তারা যদি বেরিয়ে আসে এবং অধিকার প্রয়োগ করে, ভোটের সংখ্যা যতবেশি বাড়বে, সব দলের ষড়যন্ত্র তত প্রতিহত করা যাবে।’

তিনি অভিযোগ করেন, যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা বাড়বে। এগুলো ভালো নয়। তারা বিভিন্নভাবে অনৈতিক কাজ করার চেষ্টা করছে।

ভোটের ফল গণনায় দেরির আশঙ্কা আছে দেখছেন কিনা জানতে চাইলে বলেন, ‘ফল গণনায় দেরির কোনো কারণ দেখি না। সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে তারা তো ফল দ্রুতই চাইবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব ফল মানুষের কাছে পৌঁছে দিতে।”

তিনি বলেন, ‘১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালেও আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণায় একটি স্বাভাবিক সময় তো লাগেই। আমরা প্রত্যাশা করবো এবারও যত দ্রুত সম্ভব মানুষ ফল জানতে পারবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। কেউ মেনে নেবে না।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

আপডেটের সময় ০১:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬