ভিয়েনা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সাহিবজাদা ফারহানের অর্ধশতক এবং বোলারদের সম্মিলিত নৈপুণ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২তম ম্যাচে মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান।

১৯১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয়।

১৯২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আন্দ্রিস গাউস ও শায়ানের উদ্বোধনী জুটি দ্রুতগতিতে ৪২ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেয়। তবে মোহাম্মদ নওয়াজ ১৩ বলে ২টি বাউন্ডারির সহায়তায় ১৩ রান করা গাউসকে আউট করলে রানের গতি কমে যায়।

গাউসের বিদায়ের পর অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু নবম ওভারে শাদাব খানের শিকার হয়ে ৩ রানে তিনি সাজঘওে ফিরেন।

পরের ওভারেই শাদাব আবার আঘাত হানলে যুক্তরাষ্ট্র সেট ব্যাটার শায়ানকে হারায়। তিনি ৩৪ বলে ৪৯ রান করেন, যার মধ্যে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।

টানা উইকেট পড়ার পর শুবহাম রঞ্জানে ও মিলিন্দ কুমার (২৯) চতুর্থ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ১৬তম ওভারে উসমান তারিক মিলিন্দকে আউট করে সেই জুটি ভাঙেন।

কুমারের আউটের পর যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ে ধ্বস নামে। দ্রুত আরও চার উইকেট হারায় তারা, যার মধ্যে ছিলেন সেট ব্যাটার রঞ্জানে। শেষ ওভারে শাহিন শাহ আফ্রিদির শিকার হওয়ার আগে তিনি ২৯ বলে ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন।

পাকিস্তানের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন উসমান তারিক। চার ওভারে ২৭ রান দিযয়ে তিনি নেন ৩ উইকেট। শাদাব খান ২৬ রানে নিয়েছেন ২ উইকেট। নওয়াজ, আবরার আহমেদ ও শাহিন একটি করে উইকেট শিকার করেন।

এর আগে যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বুমেরাং হয়। আগে ব্যাটিংয়ের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে।

ফারহান ও সাইম আইয়ুবের উদ্বোধনী জুটি পাঁচ ওভারে ৫৪ রান তুলে দারুণ সূচনা এনে দেয়। তবে ব্যাটিং পাওয়ার প্লের শেষ ওভারে শ্যাডলি ভ্যান শালকউইক জোড়া আঘাত হেনে আইয়ুব (১৯) ও অধিনায়ক সালমান আলি আগাকে (১) আউট করলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৬।

এরপর বাবর আজম ফারহানের সঙ্গে জুটি বেঁধে তৃতীয় উইকেটে ৮১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস স্থিতিশীল করেন। ১৫তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ মহসিন বাবরকে ফেরান। তিনি ৩২ বলে ৪৬ রান করেন।

পরের ওভারেই হারমিত সিং ফারহানকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দেন। ফারহান ৪১ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলেন, যাতে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা।

যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শালকউইক ছিলেন সেরা বোলার। তিনি চার ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন। নেত্রাভালকর, মহসিন ও হারমিত একটি করে উইকেট শিকার করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

আপডেটের সময় ১২:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬