ভিয়েনা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা উপসাগরে ইরানের হামলা ‘বেপরোয়া’: যুক্তরাষ্ট্র ও আরব মিত্ররা লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ সময় দেখুন

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা): ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তালেবানি রাষ্ট্র কামেয় হবে। বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান। এই স্লোগান আমরা বিশ্বাস করিনা। এটা ইসলামী শিক্ষা না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান মিলে মিশে বসবাস করতে চাই। জামায়াতে ইসলামী যত বড় বক্তৃতা দিক এবং বেহেশত যতবারই বিক্রির চেষ্টা করুক আমার অভিজ্ঞতা বলে ১২ ফেব্রুয়ারি তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতায় যাবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, ডক্টর ইউনুস ভালো লোক, দেশে বিদেশে তার সুনাম রয়েছে। সেজন্য আমরা তাকে সরকার প্রধান মেনে নিয়েছি। তিনি গত দেড় বছরে দেশের কোন উন্নয়ন করতে পারেননি। ছাত্রদের আন্দোলনে দুই তিনটা সরকারের পতন হয়েছে। পতনের পরে ছাত্ররা ক্ষমতার অংশীদার হয়নি। ইউনুস সরকার দুই তিনজন ছাত্রকে উপদেষ্টা বানিয়েছে। তারা ক্ষমতায় গিয়ে লুটপাট শুরু করে দিয়েছে। কয়েকদিন পরপর ছাত্ররা আন্দোলন করছে। ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা। সেটা না করে তারা রাজনীতি করছে।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মো. ইউছুপ মেম্বার পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

আপডেটের সময় ০৭:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬